চুলকানিতে নিম পাতার ব্যবহার ও নিমপাতার উপকারিতা
চুলকানিতে নিম পাতার ব্যবহার ও নিমপাতার উপকারিতা। নিম গাছ একটি বহুবর্ষজীবী ঔষধি গাছ।নিম গাছ শত শত বছর ধরে বহু রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এছাড়াও ত্বকের সমস্যার জন্য নিম পাতা ভীষণ গুরুত্বপূর্ণ।
ত্বক অথবা চুল উভয় ক্ষেত্রেই সমস্যা সমাধানের জন্য নিম পাতার ব্যবহার অতুলনীয়। বিভিন্ন চুলকানি ব্রণ খোসপাচড়া ফোড়ার মতো বিভিন্ন চর্ম রোগের জন্য নিমপাতার ব্যবহার ভীষণ জনপ্রিয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলকানিতে নিমপাতা কিভাবে ব্যবহার করা যায় ও নিম পাতার কার্যকারী কিছু উপকারিতা সম্পর্কে। বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন।
পেজ সূচিপত্রঃচুলকানিতে নিম পাতার ব্যবহার ও নিমপাতার উপকারিতা
চুলকানিতে নিম পাতার ব্যবহার -
চুলকানির সমস্যা অনেক কারণে হতে পারে যেমন, এলার্জি, ফাংগাল সংক্রমণ ,ইনফেকশন,অতিরিক্ত ঘাম ,মশার কামড় কিংবা চুলকানি আছে এমন কারো সংস্পর্শে থাকলে চুলকানি হতে পারে। চুলকানি খুবই খারাপ একটি জিনিস, যার হয় সেই বুঝে এর জ্বালা, চুলকানি এক ধরনের ছোঁয়াচে টাইপের রোগ বলা যায়। এ সকল সমস্যার কার্যকারী একটি সমাধান হল নিম পাতার ব্যবহার ।আপনি হয়তো ভাবছেন নিমপাতা কিভাবে ব্যবহার করবো। নিম পাতা ব্যবহার করে চুলকানি খুব সহজে দূর করা যায়। আপনারা জানেন যে প্রাচীনকালে নিম পাতার মধ্যে ঔষধি গুনাগুন থাকায় নিম পাতা দিয়ে অনেক রোগ নিরাময় করা হতো। যাদের চোখে চুলকানি হতো তারা নিম পাতা পানিতে দশ মিনিট সিদ্ধ করে সেই পানি ঠান্ডা করে চোখে দিলে চুলকানি ভালো হয়। এবং যাদের এলার্জি সমস্যা রয়েছে তারা যদি নিমপাতা পানিতে ফুটিয়ে নিয়ে সেই পানি দিয়ে গোসল করে তাহলে এলার্জি ভালো হয়ে যাবে। আবার নিম পাতা বাটা পুরো শরীরে লাগিয়ে রাখলেও এলার্জি ভালো হয়ে যায়। যাদের গায়ে চুলকানির ফলে রেশ হয় জ্বালাপোড়া হয় তাদের জন্য নিমপাতা সবচেয়ে বেশি কার্যকারী।
আরো পড়ুনঃ
নিম পাতা গরম পানির মধ্যে ভালোভাবে সিদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করলে সকল প্রকার চুলকানি ভালো হয়ে যায়। এছাড়াও চুলকানি ব্যতীত চুলের ক্ষেত্রেও নিম পাতার ব্যবহার রয়েছে যাদের চুলের খুশকি সমস্যা রয়েছে তারা নিম পাতা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং সেই পানিতে গরম করে ফুটিয়ে ঠান্ডা করার পর মাথায় দিলে মাথার সকল খুশকি ভালো হয়ে যায়। এবং মাথার মধ্যে সৃষ্টি হওয়া ব্যাকটেরিয়াও ভালো হয়ে যায়।
নিমপাতার গুনাগুন
নিম পাতা অত্যন্ত উপকারী একটি পাতা, এটি আমরা সকলেই জানি। নিম পাতায় রয়েছে এন্টি ব্যাকটেরিয়াল, এন্টিফাঙ্গাল, এবং ইনফ্লামেটরি উপাদান, যা ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে ভীষণ কার্যকারী ভূমিকা পালন করে। ত্বকের চুলকানি, ব্রণ, ঘা খসড়া ইত্যাদির মত চর্মরোগ সারাতে নিম পাতা খুবই জনপ্রিয়। এছাড়াও নিম পাতায় রয়েছে নিম্বেলিট ও নিম্বিন নামক শক্তিশালী উপাদান। এটা সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। আপনি যদি ত্বকের সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই নিমপাতা ব্যবহার করে দেখতে পারেন। এতে আপনি ভাল উপকার পেতে পারেন আশা করা যায়। নিম গাছ বাড়ির আশেপাশেই পাওয়া যায় যার কারণে আপনাকে খুঁজে পাওয়ার জন্য বেগ পেতে হবে না।
নিম পাতার পানি দিয়ে গোসল
আপনার শরীরে বিভিন্ন জায়গায় যদি চুলকানি হয়ে থাকে, এবং অনেকদিন যাবত চুলকানিতে ভুগে থাকেন তাহলে আপনি নিম পাতার পানিতে গোসল করতে পারেন। তাহলে আপনার পুরো শরীরের চুলকানি দূর হয়ে যাবে। তো চলুন জেনে নেই কিভাবে নিমপাতার পানিতে গোসল করতে হয় সে সম্পর্কে
প্রয়োজনীয় উপকরণঃ নিম পাতা দিয়ে গোসল করার জন্য নিম্নে আলোচিত উপাদান গুলি প্রয়োজন হবে যেমন,
এক মুঠো নিমপাতা
২ লিটার পানি
প্রস্তুত প্রণালীঃ ২ লিটার পানিতে এক মুঠো নিমপাতা এড করুন। এবার ১০-১৫ মিনিট চুলার তাপে ভালোভাবে ফুটিয়ে নিন। পানি ভালোমতো ফুটে গেলে পানির রং সবুজ আকৃতির হবে। এবং ফুটন্ত পানিটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় গোসলের পানির সাথে মিক্স করুন। এবার গোসল করে নিন, এটি নিয়মিত তিন থেকে চার দিন ব্যবহার করলে ভালো উপকার পাবেন বলে আশা করি।
নিম পাতার পেস্ট
নিম পাতা পেস্ট ব্যবহার করে আপনি খুব সহজেই চুলকানি দূর করতে পারবেন। নিম পাতা সরাসরি বেটে পেস্ট করা যায়। আপনি যদি নিম পাতার পানিতে গোসল করতে পছন্দ না করেন তাহলে সহজ উপায়টি হলো নিম পাতা পেস্ট ব্যবহার করে আপনি চুলকানি হাত থেকে বাঁচতে পারবেন। তাহলে চলুন আপনার সুবিধার্থে কিভাবে নিমপাতার পেস্ট ব্যবহার করবেন সে সম্পর্কে একটু জেনে নেই।
প্রয়োজনীয় উপকরণঃ নিম পাতার পেস্ট ব্যবহার করার জন্য কিছু প্রয়োজনীয় উপকরণ প্রয়োজন নিম্নে উপকরণগুলি প্রদত্ত হলো।
তাজা ১৫ থেকে ২০ টি নিমপাতা
সামান্য পরিমাণ পানি
প্রস্তুত প্রণালীঃ তাজা ১৫ থেকে ২০ টি নিম পাতা সংগ্রহ করে খুব ভালোভাবে ধুয়ে নিন। এবার পাতাগুলি ভালোভাবে ধুয়ে নিয়ে বিলীনডারে বা শিলপাটায় পিশে পেস্ট তৈরি করুন। পেস্ট করা হয়ে গেলে, আপনার যে স্থানে চুলকানি হয়েছে ঠিক ওই জায়গায় লাগিয়ে নিন। এবং পেস্ট লাগানোর ঠিক ২০ মিনিট পর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
নিম তেলের ব্যবহার
নিয়মিত তেল আপনি সরাসরি ত্বকে ব্যবহার করতে পারবেন। ত্বকের জন্য ও চুলের জন্য নিমের তেল ভীষণ উপকারী একটি তেল। নিম তেল ব্যবহারে ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর হবে পাশাপাশি চুলকানি, ঘা খসড়া ভালো করতে ব্যাপক কার্যকারী একটি উপাদান।
প্রয়োজনে উপকরণঃ নিম তেল তৈরি করার জন্য কিছু উপকরণের প্রয়োজন হবে, নিম্নে প্রয়োজনীয় উপকরণ গুলি বর্ণনা করা হলো।
৩-৪ ফোটা নিম তেল
এক চা চামচ নারিকেল তেল
প্রস্তুত প্রণালীঃ৩-৪ ফোটা নিম তেল,১ চা চামচ নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন এবং চুলকানি স্থানে আলতো করে লাগিয়ে নিন। এই উপকরণটি আপনি যদি নিয়মিত ব্যবহার করেন, তাহলে ত্বকের সমস্যা ও চুলকানি সমস্যা দ্রুত সেরে যাবে।
চুলের যত্নে নিম পাতার ব্যবহার
চুল পড়া সমস্যা নিয়ে ভোগেনি এমন মানুষ পাওয়া দুষ্কর। চুল আমাদের সকলেরই ভীষণ প্রিয়। ছেলে হোক কিংবা মেয়ে হোক ও উভয়েই চুল পড়া সমস্যা নিয়ে ভুগে থাকেন। আপনার চুল পড়া সমস্যা সমাধান দিতে পারে একমাত্র নিমপাতা। আপনার কাছে এটা অবিশ্বাস হলেও সত্যি। কমপক্ষে সপ্তাহে একদিন নিমপাতার পেস্ট চুলের গোড়ায় থেকে আগ পর্যন্ত ভালোভাবে লাগান। এক ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। আপনি যদি নিয়মিত এই কাজটি করতে পারেন তাহলে আপনার চুল পড়া বন্ধ করবে।
নিম পাতা শুধু চুল পড়া রোধ করে না বরং মাথার খুশকি দূর করে, চুলের গোড়াও মজবুত ও চুলকে লম্বা করতেও সাহায্য করে, শুধু তাই নয় মেয়েদের মাথায় যে উকুন থাকে সে উকুন মারতেও ভীষণ সাহায্য করে এই পাতা ,নিমপাতা কে আপনি মেহেদী পাতা , কালো কেশি, জবা ফুল ,এলোভেরা,মেথি ইত্যাদির সাথে পেস্ট বানিয়ে চুলে ব্যবহার করতে পারেন, এটি আপনাকে ভালো ফলাফল দিবে আশা করি।
নিম পাতার উপকারিতা
নিম পাতা শুধু চুলকানিতেই নয়, এটি আরো অনেক স্বাস্থ্য সমস্যার কার্যকর ভূমিকা পালন করে । নিম পাতা অনেক উপকারী একটি পাতা তা সকলেই জানেন। তাহলে চলুন জেনে নেয়া যাক পাতা থেকে কি কি উপকার পায় সে সম্পর্কে একটু জেনে নিই।
আরো পড়ুনঃ
ফুসকুড়ি নিরাময়ে ঃ অনেকের মুখে প্রায় সময় বিভিন্ন ধরনের ফুসকুড়ি ওঠে। দেখা যায় বিভিন্ন ওষুধ খাওয়ার পরও বা অনেক ফেসওয়াশ ব্যবহার করার পরেও ফুসকুড়ি দূর হয় না। এই ফুসকুড়ি দূর করতে প্রাকৃতিক ও ঘরোয়া উপায় হল নিম পাতার পেস্ট ব্যবহার করা। নিয়মিত নিমপাতা পেস্ট ব্যবহার করে দেখুন আপনার মুখের ফুসকুড়ি দূর হয়ে যাবে।
ব্রণ ও মেসতা দূর করে ঃ মুখের যেকোনো সমস্যা যেমন গ্রহণ মেসতা ফোড়া ইত্যাদি সমস্যা আমাদের প্রায় সকলের মুখে দেখা যায়। আর নিম পাতায় রয়েছে এন্টি ব্যাকটেরিয়াল উপাদান যা মুখের ব্রণ ফোড়া মেসতা দূর করতে সাহায্য করে।আপনি যদি নিয়মিত নিম পাতার পেস্ট মুখে লাগান,তা হলে ব্রণ উঠা কমে যাবে।
রক্ত পরিশোধনে সাহায্য করে ঃ নিম পাতা খেলে রক্ত পরিষ্কার হয় ,শরীরের অভ্যন্তরীণ টক্সিন বের করতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল ও দাগ মুক্ত করে। রক্ত পরিষদ এর জন্য নিম পাতা ভিশন কার্যকারী একটি উপাদান চাইলে আপনি এটি ব্যবহার করে দেখতে পারেন।
ক্ষত ও ঘা এর দ্রুত নিরাময় ঃ অনেকের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতচিহ্ন লক্ষ্য করা যায়। এই ক্ষতচিহ্ন সারা তে সবচেয়ে কার্যকারী প্রাকৃতিক উপাদান হলো নিমপাতা। নিম পাতা নিয়মিত ব্যবহারে আপনার ক্ষত ঘা এর বিভিন্ন ধরনের দাগ দ্রুত নিরাময় করতে সাহায্য করে।
খুশকি দূর করতে সাহায্য করে ঃ শুধু ত্বকের যত্নে নিম পাতা গুরুত্বপূর্ণ নয় বরং মাথার ত্বকের জন্য নিমপাতা ভীষণ গুরুত্বপূর্ণ। নিম পাতার রস বা নিমপাতা তেল মাথার ত্বকে মেসেজ করে ভালোভাবে লাগান। এক ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এতে আপনার চুলের গোড়া শক্ত হবে এবং খুশকি দূর করবে।
একজিমা ও খোস পাচড়ার চিকিৎসায় ঃ নিম পাতার তেল বা পেস্ট ব্যবহার করলে একজিমা ও খোস পাঁচড়ার মতো সমস্যার সমাধান দিতে পারে। নিমপাতা চর্ব রোগের জন্য খুবই উপকারী। একজিমা বা ঘা পাচড়ার জন্য নিমপাতা ভীষণ কার্যকরী ভূমিকা পালন করে।যে সব ওষুধে উপকার পাওয়া যায় না, তা নিমপাতার দ্বারা সেসব উপকার পাওয়া যায়।
নিম পাতা হলুদের উপকারিতা-
নিম পাতা ও হলুদের উপকারিতা অনেক, যার মধ্যে রয়েছে ত্বকের স্বাস্থ্য ভালো রাখা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং হজম শক্তি উন্নত করা। নিম ও হলুদের এন্টি ব্যাকটেরিয়াল ও এন্টিফাঙ্গাল বৈশিষ্ট্য ব্রণ এবং এলার্জির মত ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে ।এটি হজম শক্তি বাড়াতে, লিভার ডিটক্সিফাই করতে এবং তাতে স্বাস্থ্য ভালো রাখতেও উপকারী। তো চলুন জেনে নেয়া যাক নিমপাতা হলুদের উপকারিতা সম্পর্কে।
ব্রণ ও সংক্রমণঃ নিম ও হলুদের এন্টি ব্যাকটেরিয়াল ও এন্টিফাঙ্গাল বৈশিষ্ট্য ত্বকের ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং ব্রণ কমাতে সাহায্য করে।
ত্বকের উজ্জ্বলতাঃ ত্বকের মরা চামড়া দূর করতে করে এবং একটি প্রাকৃতিক উজ্জ্বলতা প্রদান করে।
এলার্জিঃ ঘামাচি ও এলার্জির মত ত্বকের সমস্যা প্রতিরোধে নিম পাতা ও হলুদ ব্যবহার করা যেতে পারে।
স্বাস্থ্যের জন্য-
রোগ প্রতিরোধ ক্ষমতাঃ নিম ও হলুদ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যা বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।
হজম শক্তিঃ উন্নত করে এবং গ্যাসটিক অম্বল ও ডায়রিয়ার মত সমস্যা কমাতে পারে।
লিভারের স্বাস্থ্যঃনিমপাতা লিভারের টক্সিন অপসারণ করে এবং কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।
দাঁতের স্বাস্থ্যঃ নিম পাতা চিবালে দাঁতের ব্যথা মাড়ি ফোলা ভাব, এবং রক্ত পড়া ও দুর্গন্ধের মত সমস্যা দূর করতে সাহায্য করে।
কিভাবে ব্যবহার করবেন
মুখে ব্যবহারের জন্যঃ নিম পাতা ও হলুদের পেস্ট বা ফেসপ্যাক তৈরি করে মুখে লাগাতে পারেন।
খাওয়ার জন্যঃ এক গ্লাস গরম জলে নিম পাতার রসের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে পান করতে পারেন।
বড়িঃ অনেকের নিমপাতা ও কাঁচা হলুদের বড়ি তৈরি করে সেবন করেন।
তৈলাক্ত ত্বকে নিম পাতার ব্যবহার-
তৈলাক্ত ত্বকের জন্য নিম পাতা অন্যতম একটি কার্যকারী উপাদান। যা ত্বকের জন্য এই পাতার অন্যতম প্রধান সুবিধা হল অতিরিক্ত সিরাম উপাদান নিয়ন্ত্রণে সাহায্য করে। যার ফলে ত্বকের তৈলাক্ত দূর হয় এবং ত্বকের ছিদ্র বন্ধ হয়ে ব্রণ উঠা কমায় নিম পাতায় টাইগ্লিসারাইড,লিমোনয়েড এবং অন্যান্য সক্রিয় যোগ রয়েছে যা অতিরিক্ত সিরাম উৎপাদন কমাতে সাহায্য করে। সিরাম উৎপাদন কমানোর পাশাপাশি, নিমপাতা তৈলাক্ত ব্রণ প্রবণ ত্বকে ভবিষ্যতে ব্রণ দেখা দেওয়ার রোদ করতেও ভীষণ সাহায্য করে। নিম পাতায় এন্টি ব্যাকটেরিয়াল রয়েছে যা প্রোপিওনিব্যাকটেরিয়া্ম একনেস এবং স্টাফিলোক্কাস এপিডার্মিডিসের মত ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে। যার ফলে নিমপাতা ব্যবহারে খুব সহজেই ত্বকে তৈলাক্ত দূর হয়, এবং ত্বক উজ্জ্বল ও দাগ হীন রাখতে সাহায্য করে।
ব্রণের জন্য নিম পাতার ব্যবহার-
অনেকেই মুখে ব্রণের সমস্যা নিয়ে অস্বস্তির ভিতর আছেন। মুখের ব্রণ দূর করার জন্য অনেকেই টাকা পয়সা খরচ করেও এর সমাধান পাচ্ছেন না। অনেকেই আবার ব্রণের সমস্যা নিয়ে বাহিরে কোথাও যেতে পারছেনা। ব্রণের কারণে আপনার মুখ দেখতেও অসুন্দর লাগছে, আপনার মুখে কি ব্রণের সমস্যা থেকে কালসে দাগ পড়ে গেছে। তাহলে আজ থেকে চিন্তা করা বাদ দিন এবং নিমপাতা ঘরে নিয়ে আসুন।
আরো পড়ুনঃ
তো চলুন কিভাবে আমরা ব্রণের জন্য নিম পাতা ব্যবহার করব। নিম পাতা দিয়ে বিভিন্ন ফেসপ্যাক ব্যবহার করে মুখে লাগিয়ে রাখলে ব্রণ সমস্যা দূর হয়। ব্রণ সমস্যা দূর করার জন্য কসমেটিকের থেকে ভালো কাজে দেয় নিমপাতা। তাই মুখে নিম পাতার ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। নিম পাতার ও চন্দনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
নিম এবং হলুদের ফেসপ্যাক কিংবা নিম তুলসী পাতা অথবা নিমের সাথে পাকা পেঁপে দিয়ে ফেসপ্যাক বানিয়েও সেটা মুখে লাগিয়ে রাখুন, এতে করে ব্রণের সমস্যা দূর হতে পারে । ফেসপ্যাক বানানোর আগে অবশ্যই নিমপাতা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। বেশি সুবিধা পাওয়ার জন্য মুখের ব্রণ দূর করতে হলে শুধু মুখী না, বরং মুখের পাশাপাশি ঘাড়ে লাগানো যেতে পারে। তাই বলা যায় ব্রণের সমস্যা সমাধানের জন্য নিমপাতায় রয়েছে অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান।
শেষ কথা :চুলকানিতে নিম পাতার ব্যবহার ও নিমপাতার উপকারিতা
চুলকানি দূর করতে নিম পাতা অত্যন্ত একটি শতভাগ প্রাকৃতিক নিরাপদ উপায়। নিম পাতা সম্পন্ন প্রাকৃতিক হওয়ায় এর পার্শ্ব প্রতিক্রিয়াও খুব কম। আবার নিম পাতা কেনার জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে না।যা বহুবিধ উপকারিতা প্রদান করে থাকে। বিশেষ করে চুলকানি ও ত্বকের সমস্যার ক্ষেত্রে নিমের ব্যবহার অত্যন্ত কার্যকর। আপনি যদি নিয়মিত সঠিক ভাবে নিম পাতা ব্যবহার করলে চুলকানি ও দূর হবে,এবং আপনার ত্বকের সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে।
প্রিয় পাঠকগণ, আশা করি জানতে পেরেছেন কিভাবে চুলকানিতে নিম পাতার ব্যবহার করতে হয় ও নিম পাতার উপকারিতা সম্পর্কে, এছাড়াও আরো আলোচনা করা হয়েছে, নিম পাতার গুনাগুন, নিম পাতার পানি দিয়ে গোসল, নিম পাতা পেস্ট,নিম তেলের ব্যবহার, চুলের যত্নে নিম পাতার ব্যবহার, নিমপাতা হলুদের উপকারিতা, তৈলাক্ত ত্বকের নিম পাতার ব্যবহার, ব্রণের জন্য নিম পাতার ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে।
প্রিয় পাঠক আমাদের আজকের এই লেখা এ পর্যন্তই, যদি আমাদের এই পোষ্টের মধ্যে কোন ভুল ভ্রান্তি থেকে থাকে এবং আপনার কোন বিষয়ে জানা থাকে তাহলে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url